রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৮৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা থানা এলাকা থেকে ৪৪ জন, লালবাগ থেকে ১৯ জন, ওয়ারী থেকে ৫৫ জন, মতিঝিল থেকে ৪৩ জন, চথেকে ৮২ জন, মিরপুর থেকে ৯৬ জন, গুলশান থেকে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করে।
অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে এক কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিম কার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এ অভিযানে পুলিশের বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অংশ নেয়। অভিযানের সময় অস্ত্র, মাদকসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


