ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৮ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪৭ জন, লালবাগ বিভাগ ৩২ জন, ওয়ারী বিভাগ ৪৫ জন, মতিঝিল বিভাগ ৫০ জন, তেজগাঁও বিভাগ ৫০ জন, মিরপুর বিভাগ ১১৪ জন, গুলশান বিভাগ ৪৭ জন, উত্তরা বিভাগ ৬৪ জনকে গ্রেপ্তার করে।

এছাড়া সিটিটিসি ১ জন ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে মোট ১৫ হাজার ৩৬৪ পিস ইয়াবা, ৪৫ কেজি ৫৮০ গ্রাম গাঁজা, ১টি সিএনজি, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল, ৪টি অটোরিকশা ব্যাটারি, ১টি চাকু, ১টি চাপাতি ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad