ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৮ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬৬ জন, মিরপুর বিভাগ ৯৬ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ডিএমপি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad