রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৯ জন নিহত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় অন্তত ৯ জন নিহত
রাশিয়ার হামলায় পুড়ে যাওয়া গাড়ি। ছবি: এপি/ ইউএনবি
Advertisement
Advertisement

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রোববার অন্তত আটজন নিহত হয়েছেন। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল রাশিয়ার বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের একটি গুদামও।

একই সময়ে রাশিয়া দাবি করেছে, তারা রাতের মধ্যে ইউক্রেনের ৬৩৫টি ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলে একজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুভায়েভ জানান, একটি ইউক্রেনীয় ড্রোন শিশুদের খেলার মাঠের পাশের এলাকায় আঘাত হানলে এক শিশু নিহত এবং আরও দুজন আহত হয়। রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা-বেলোভা এ ঘটনাকে ইউক্রেনের “অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড” বলে অভিহিত করেছেন।

এদিকে ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার সামারা অঞ্চলে অবস্থিত ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা চালায়। এতে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সামারার গভর্নর ভিয়াচেস্লাভ ফেদোরিশচেভ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন রাশিয়ার অর্থনৈতিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। গত ১৮ জুলাই থেকে ওয়াইল্ডবেরিজের প্রায় এক ডজন স্থাপনায় হামলা হয়েছে।

আরও পড়ুন

ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা সারাতভের তেল শোধনাগার, এঙ্গেলসের বিমানঘাঁটি এবং পশ্চিমাঞ্চলের কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়েছে। এসব স্থাপনায় আগুন লেগেছে বলেও তাদের দাবি।

রাশিয়ার উদমুর্তিয়া অঞ্চলে পৃথক ড্রোন হামলায় তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। এছাড়া বেলগোরোদ অঞ্চলে আরও তিনজন নিহত এবং পাঁচজন আহত হওয়ার তথ্য দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বাশকোর্তোস্তান অঞ্চলের গভর্নর রাদিয় খাবিরভ জানান, শিল্প স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো বড় ধরনের ড্রোন হামলা প্রতিহত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আঞ্চলিক রাজধানী উফার শিল্প এলাকায় একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর সেখানে আগুন লাগে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের মাইকোলাইভ বন্দরের সামরিক অবকাঠামো ও সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজে হামলা চালিয়েছে। এছাড়া কৃষ্ণসাগরে সামরিক রসদ বহনকারী আরেকটি জাহাজেও আঘাত হানা হয়েছে।

এদিকে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ জানান, রাশিয়ার গ্লাইড বোমা হামলায় একজন নিহত এবং অন্তত ২১ জন আহত হয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad