ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন কেন্দ্রপ্রধান

ডাকসুর ভোট গণনায় সময় লাগার কারণ জানালেন কেন্দ্রপ্রধান
কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরির ব্যাখ্যা দিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, ওই কেন্দ্রে চারটি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। প্রথমে হল সংসদের ব্যালট যাচাই-বাছাই করা হচ্ছে এবং একই সঙ্গে ডাকসুর ব্যালটগুলোর স্ক্যানিং প্রক্রিয়া চলছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হয়নি।

শামীম রেজা বলেন, ‘ডাকসুর ব্যালটগুলোর ভেতরে একটি স্ক্যানিং শেষ করেছি। এখনো দুটি বাকি আছে। প্রযুক্তিগত প্রক্রিয়ার কারণে সময় বেশি লাগছে। তবে এটা কোনো টেকনিক্যাল এরর নয়। যারা প্রযুক্তির দায়িত্বে আছেন, তাদের মতে ফল প্রকাশে মাঝরাত পেরিয়ে যেতে পারে।’

তিনি আরও বলেন, এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে চালানো হয়, পরে নমুনা ব্যালট হাতে গুনে মিলিয়ে দেখা হয় এবং একাধিকবার প্রযুক্তিগতভাবে যাচাই করা হয়। এজন্য প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয়ভাবে আনা হয়। এরপর বাছাই-যাচাই প্রক্রিয়ায় দীর্ঘ সময় ব্যয় হওয়ায় ফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর