ট্রাম্পের স্ত্রীকে নিয়ে তথ্যচিত্র, প্রত্যাশার চেয়ে ভালো সূচনার আশা

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে তথ্যচিত্র, প্রত্যাশার চেয়ে ভালো সূচনার আশা
Advertisement
Advertisement

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’—উত্তর আমেরিকার বক্স অফিসে প্রত্যাশার চেয়েও ভালো সূচনা করতে যাচ্ছে। শুক্রবার মুক্তির পর প্রাথমিক আয়ের পূর্বাভাস অনুযায়ী, ছবিটি প্রথম সপ্তাহান্তেই ৮ মিলিয়ন ডলার বা তার বেশি আয় করতে পারে।

মুক্তির আগ পর্যন্ত অনেকেই ছবিটি ব্যর্থ হবে—এমনটাই সবাই ধরে নিয়েছিলেন। তবে ওয়াশিংটন ডিসিতে বৃহস্পতিবার রাতের প্রিমিয়ারের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও।

এই পূর্বাভাস সত্যি হলে, সপ্তাহান্তের বক্স অফিস তালিকায় ‘মেলানিয়া’ তৃতীয় অবস্থানে থাকতে পারে। শীর্ষে থাকবে দুটি নতুন ছবি—‘সেন্ড হেল্প’ এবং ইউটিউবার মার্ক ফিশবাখ অভিনীত ‘আয়রন লাং’। এতে পিছিয়ে পড়তে পারে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন ছবি ‘শেল্টার’। এমন ফলাফল মুক্তির আগে খুব কম মানুষই অনুমান করেছিলেন।

তবে ‘মেলানিয়া’কে মূল্যায়ন করতে গেলে প্রেক্ষাপটটি গুরুত্বপূর্ণ। ছবিটি পরিচালনা করেছেন বিতর্কিত নির্মাতা ব্রেট র‍্যাটনার, যিনি এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর হলিউডে প্রত্যাবর্তনের চেষ্টা করছেন। আরও বড় বিষয় হলো, অ্যামাজন এমজিএম স্টুডিওস ছবিটির স্বত্ব কিনতেই খরচ করেছে প্রায় ৪০ মিলিয়ন ডলার। অনেকের মতে, হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক জোরদার করার কৌশল হিসেবেও এই বিনিয়োগকে দেখা হচ্ছে। এই ব্যয়ই ছবিটিকে ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্রে পরিণত করেছে।

এর বাইরে ছবিটির বৈশ্বিক বিপণন ও প্রচারণায় অ্যামাজনের অতিরিক্ত ব্যয় প্রায় ৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১০ মিলিয়ন ডলার খরচ হয়েছে। সাধারণভাবে এমনকি বড় তথ্যচিত্রের ক্ষেত্রেও ঘরোয়া বিপণন বাজেট ৫ থেকে ৭ মিলিয়ন ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ব্যতিক্রম ছিল আল গোরের ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ এবং মাইকেল মুরের ‘ফারেনহাইট ৯/১১’।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad