ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ট্রান্সকম গ্রুপের সিমিন রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্য দুই আসামি হলেন–ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের স্ত্রী শাহনাজ রহমান এবং প্রতিষ্ঠানটির পরিচালক সামসুজ্জামান পাটোয়ারী।

আদালত সূত্রে জানা যায়, মামলার অভিযুক্ত ছয় আসামির মধ্যে ট্রান্সকম গ্রুপের পরিচালক মো. কামরুল হাসান, মো. মোসাদ্দেক ও আবু ইউসুফ মো. সিদ্দিক আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

তবে সিইও সিমিন রহমানসহ তিন আসামি আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।

এর আগে, গত ১১ জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে সিমিন রহমানসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad