টেলিভিশনে শবনমের স্মৃতিময় জীবনের গল্প

টেলিভিশনে শবনমের স্মৃতিময় জীবনের গল্প
'রূপনগরের রাজকন্যা' অনুষ্ঠানে শবনম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

‘রূপনগরের রাজকন্যা’খ্যাত চলচ্চিত্রের কালজয়ী কিংবদন্তি অভিনেত্রী শবনম-এর ৮০তম জন্মদিন রোববার (১৭ আগস্ট)। এ উপলক্ষে প্রথমবার তিনি হাজির হলেন কোনও টিভি অনুষ্ঠানে।

১৯৬১ সালে মাত্র ১৫ বছর বয়সে মুস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে ক্যামেরার সামনে প্রথম আবির্ভূত হন। এর পূর্বে তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন।

১৯৬২ সালে উর্দু ‘চান্দা’ সিনেমায় অভিনয় করে সমগ্র পাকিস্তানে তারকাখ্যাতি অর্জন করেন। ষাট থেকে আশি দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে নায়িকা খ্যাতি ধরে রেখেছিলেন তিনি। সর্বশেষ ১৯৯৯ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘আম্মাজান’ চলচ্চিত্রে অভিনয় করেন শবনম।

চলচ্চিত্রের দীর্ঘ ও সফল ক্যারিয়ার পেরিয়ে এই প্রথম কোনও টেলিভিশন অনুষ্ঠানে অতিথির আসনে বসলেন শবনম। তার আশিতম জন্মদিন উপলক্ষে উপস্থিত হয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানে অংশ নিলেন।

আরও পড়ুন

আবদুর রহমানের সঙ্গে শবনম। ছবি: সংগৃহীত

সাংবাদিক আবদুর রহমান-এর উপস্থাপনা ও পরিচালনায় চ্যানেল আইতে ‘শবনম: রূপনগরের রাজকন্যা’ শিরোনামের বিশেষ অনুষ্ঠানে এসে বলেছেন তার স্মৃতিময় জীবনের নানা গল্প। অনুষ্ঠানটি প্রচার হবে ১৭ আগস্ট রাত ৮টা ২৫ মিনিটে চ্যানেল আইতে।

ষাটের দশক থেকে আশি— টানা তিন দশকেরও বেশি সময় ধরে নায়িকা হিসেবে দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন শবনম। ‘আমার সংসার’, ‘জুলি’, ‘জোয়ার ভাটা’, ‘নাচঘর’, ‘নাচের পুতুল’, ‘সহধর্মিণী’ থেকে শুরু করে ‘আম্মাজান’—বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় ১৮০টিরও বেশি চলচ্চিত্রে তার ছায়া। তিনি ছিলেন সময়ের সবচেয়ে বড় তারকা, আবার ছিলেন ঘরের মেয়ের মতো আপন।

কিন্তু বিস্ময়ের বিষয়, এত দীর্ঘ অভিনয়যাত্রার পরও শবনম কখনও টেলিভিশনে কোনো অনুষ্ঠানে অতিথি হয়ে আসেননি। সেই অপেক্ষার অবসান ঘটছে এবারের জন্মদিনে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad