টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২

টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২
ইয়াবাসহ আটক দুই মাদক পাচারকারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দুই কোটি ৫৫ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং করাচিপাড়া এলাকার মো. জায়েদ (২৬) এবং একই উপজেলার সাবরাং পানছড়িপাড়া এলাকার সোহেল (১৮)।

সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থানার সাবরাং কাটাবুনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী দ্বীপের সদস্যরা। এ সময় একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া করে মোটরসাইকেলসহ দুইজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা।

জব্দ করা ইয়াবা, ব্যবহৃত মোটরসাইকেল এবং আটক দুইজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad