কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। টেকনাফ থানার নয়াপাড়া সংলগ্ন নাফ নদী থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টায় টেকনাফের কোস্ট গার্ড স্টেশন বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ও নগদ ২৮ হাজার টাকাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে কোস্ট গার্ড ।


