টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, আহত ৪

টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, আহত ৪
গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

টাঙ্গাইলের গোপালপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল ১১টার দিকে  এ ঘটনা ঘটে। আহতরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা  নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান ও স্ক্যানিং অপারেটর সুমন।

উপজেলা নির্বাচন অফিস কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে হঠাৎ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০-৪০ জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে অফিসের আরও দুইজন স্টাফকেও মারধর করা হয়। বিএনপির নেতাকর্মীরা এ সময় নির্বাচন অফিস ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলে।

আহত আবু রায়হান বলেন,  অফিসের কিছু দালাল চক্র সুবিধা করতে পারতেছিল না। এ জন্য তারা হামলা চালিয়েছে। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি লিয়াকত বলেন, ‘নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম, দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি চরম দুর্ব্যবহার করেন। তার উপর হামলা ও অফিস ভাঙচুরের অভিযোগ  মিথ্যা বলে দাবি করেন কাজি লিয়াকত।

এদিকে ভাঙচুর ও সরকারি কর্মকর্তাকে আঘাতের অভিযোগে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad