ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ফারুক আহমেদ ওরফে লাল ফারুক নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেছেন, লাল ফারুকের বিএনপি করার সার্টিফিকেট নেই। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার আশুগঞ্জ বাজারে নিজের ধান-চালের আড়ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ দাবি করেন, ফারুক কিছু বিএনপি নেতার অবৈধ বালু ব্যবসা ও মামলাবাজির বিরুদ্ধে কথা বলায় একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি দলীয় গ্রুপিংয়ের শিকার।
অন্যদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার বাদি এনসিপি নেত্রী জয়ন্তী বিশ্বাস জানান, তার মামলায় ফারুক আহমেদ নামে কাউকে আসামি করা হয়নি।


