ঝিনাইদহে ককটেল-সাউন্ড গ্রেনেড উদ্ধার, গ্রেপ্তার ১

ঝিনাইদহে ককটেল-সাউন্ড গ্রেনেড উদ্ধার, গ্রেপ্তার ১
ঝিনাইদহে উদ্ধার করা সরঞ্জাম এবং গ্রেপ্তার যুবক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ঝিনাইদহ পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি টিয়ারগ্যাস সেল, ককটেল ও সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। অভিযানে রুবেল হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ভোরে ঝিনাইদহ পৌরসভার উদয়পুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে সেনাবাহিনীর সদর ক্যাম্প।

গ্রেপ্তার যুবক উদয়পুর গ্রামের বাসিন্দা। তার নামে ঝিনাইদহ সদর থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সামসুল আরেফিন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম উদয়পুর গ্রামের রুবেল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এসময় একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ড গ্রেনেড, একটি ককটেল ও একটি র‌্যান্ডম মুভ টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। এসময় রুবেল হোসেনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধারকৃত সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল পুলিশের সরঞ্জামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তবে এগুলো যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর