‘জেন-জি’ দেশের ইতিহাস ভালো জানে না: মির্জা ফখরুল

‘জেন-জি’ দেশের ইতিহাস ভালো জানে না: মির্জা ফখরুল
তেলিয়াপাড়া দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জেনারেশন জেড বা জেন-জিরা দেশের ইতিহাস ভালো জানে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত তেলিয়াপাড়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহবায়ক গোলাম মোস্তফা রফিক।

বিএনপি মহাসচিব বলেন, ‘জেন-জি দেশের ইতিহাস ভালো জানে না, গত ১৫ বছর ফ্যাসিস্ট সরকার তাদের প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি। দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি ঘোষণা দেওয়ার পর সেনাবাহিনীর সামরিক সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তারপরই দেশের সর্বস্তরের মুক্তিকামী সাধারণ মানুষ ও যুবকের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল।’

‘একমাত্র ব্যক্তি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশে মুক্তিযুদ্ধ হয়নি। তিনি সেদিন পাকিস্তানে চলে গিয়েছিলেন। এটাই প্রকৃত ইতিহাস,’ যোগ করেন তিনি।

আরও পড়ুন

মির্জা ফখরুল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। কিছু সংখ্যক রাজনৈতিক ব্যক্তি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চায়। তাদের বলতে চাই, মুক্তিযুদ্ধ বিএনপির দর্পণ ও অস্তিত্ব।’

রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্র সংস্কারের দাবি বিএনপি প্রথম শুরু করে। ২০১৬ সালে সাবেক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ভিশন ২০৩০ প্রস্তাব করেন। আমরা রাষ্ট্র সংস্কারের পক্ষে কাজ করছি।’

সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেনসহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad