জুলাই হত্যা মামলায় ঝিনাহদহের সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার

জুলাই হত্যা মামলায় ঝিনাহদহের সাবেক এমপি নবী নেওয়াজ গ্রেপ্তার
সাবেক এমপি নবী নেওয়াজকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহেসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের ইন্সপেক্টর মোহাম্মদ টিপু সুলতান।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শুনানির সময় কারাগার থেকে তাকে আদালতের এজলাসে তোলা হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান।
গ্রেপ্তার দেখিয়ে আবেদনের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী সামসুর রহমান বাদল বলেন, ‘সাবেক এই এমপিকে হাইকোর্ট ডিভিশন থেকে ইতোমধ্যে রমনা থানার মামলা থেকে জামিন দেওয়া হয়েছে। যখন তিনি মুক্তি পাবেন তখনই তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আবার গ্রেপ্তার দেখানো হচ্ছে। এই মামলার এজাহারে আসামির নাম নেই। তাকে  রাজনৈতিক হয়রানি করতে  এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আসামি শারীরিকভাবে অসুস্থ। বয়স বিবেচনায় তাকে এই মামলায় গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন আইনজীবী।
মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের শেষ দিন অর্থাৎ ২০২৪ সালের ৫ অগাস্ট রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা সকাল ১১ টার দিকে আদাবরের রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়। নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায়  ২০২৪ সালের ২২ অগাস্ট আদাবর থানায় মামলা করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।
গত ১১ এপ্রিল নবী নেওয়াজকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad