জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে বিএনপিসহ ২৩ রাজনৈতিক দল

জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে বিএনপিসহ ২৩ রাজনৈতিক দল
ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের সংলাপ। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

জুলাই সনদ পর্যালোচনা করে নিজেদের মতামত জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দিয়েছে ২৩ রাজনৈতিক দল।

বার্তাসংস্থা বাসস জানায়, সর্বশেষ বুধবার কমিশনের পক্ষ থেকে খসড়াটির উপর নিজেদের যেকোনো ধরনের মতামত দেওয়ার সময় শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত বাড়ানো হয়।

এদিনেই বিকেল তিনটা পর্যন্ত ২৩টি দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে।

দলগুলো হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

কমিশন সূত্রে জানা যায়, সাতটি রাজনৈতিক দল এখন পর্যন্ত মতামত না দিলেও জুলাই সনদের চূড়ান্ত খসড়ার উপর মতামত দেওয়ার সময় আর বাড়ানো হবে না।

এর আগে, ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে পাঠানো খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পুনরায় পাঠানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad