জুরাইনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

জুরাইনে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ
Advertisement
Advertisement

ঢাকার জুরাইনে দুর্বৃত্তের গুলিতে শাহিন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সোয়া ৫টায় জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় জুরাইন ডলফিন স্কুলের সামনে রাস্তায় পড়েছিলেন আহত শাহীন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় কয়েকজন পথচারী মিলে একটি অটোরিকশায় করে তাকে হাসপাতালে নিয়ে যান।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) নাঈম আহমেদ বলেন, ‘ওই এলাকায় ডিউটিকালে খবর আসে জুরাইনে গুলির ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷’

ঘটনাস্থলে যাওয়ার সুযোগ হয়নি জানিয়ে তিনি বলেন, ‘তাৎক্ষণিকভাবে যতটুকু জানতে পেরেছি, মাদক ব্যবসায়ীদের মধ্যে এই গোলাগুলি হয়েছে।’ আহতের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad