‘আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে সমাজ পরিবর্তন সম্ভব’

‘আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে সমাজ পরিবর্তন সম্ভব’
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে সমাজ পরিবর্তন সম্ভব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটানো গেলে সমাজ পরিবর্তন সম্ভব। ধর্ম ব্যতীত শিক্ষায় মানুষ বিপদগামী হওয়ার আশঙ্কা থাকে।

শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

বিশ্বের সকল উন্নত দেশে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে উপাসনালয় রয়েছে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ‘সাধারণ শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে “ডাকাত বা মাস্তান” তৈরি হতে পারে।’

এ সময় দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, সরকার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

পুরোনো জাহেলি যুগ আর ফিরে আসবে না বলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘এ নির্বাচনে যারা জয়ী হবেন তাদের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নেব।’

আসন্ন নির্বাচনে তরুণ ও যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি জানান, এ দেশে যাদের অন্তরে আল্লাহভীতি রয়েছে এবং যাদের চরিত্র ইস্পাতের মতো শক্ত ও অটুট তাদের নির্বাচিত করতে হবে। এ ছাড়া আসন্ন নির্বাচনে দেশ একটি আদর্শ রাষ্ট্রে পরিণত হবে বলে আশাবাদী তিনি।

আসসুন্নাহ মডেল মাদ্রাসা আয়োজিত এ বার্ষিক মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাসউদুর রহমান, আন্দরকিল্লা শাহী জামে মসজিদের পেশ ইমাম ও মাদ্রাসার প্রধান উপদেষ্টা আনোয়ারুল ইসলাম আযহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মু. মমতাজ উদ্দীন কাদেরী, অধ্যাপক হুমায়ুন কবির খালভী, উম্মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আল আজাদ, আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের চেয়ারম্যান সুহাইল সালেহ ও কোর্টহিল জামে মসজিদের খতিব শয়েখ নাসির উদ্দীন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad