জীবন-শিমুল জুটির প্রথম নাটক ‘জ্যাকপট’

জীবন-শিমুল জুটির প্রথম নাটক ‘জ্যাকপট’
Advertisement
Advertisement

দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’-তে বর্তমানে সফলভাবে স্ট্রিম হচ্ছে বিশেষ নাটক ‘জ্যাকপট’। অভিনেতা শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা এই প্রথম কোনো নাটকে কেন্দ্রীয় চরিত্রে জুটি হিসেবে অভিনয় করেছেন, যা মুক্তির পরপরই দর্শক মহলে ব্যাপক কৌতূহল ও প্রশংসা পাচ্ছে।

মাজিদুল ইসলাম স্বাধীনের পরিচালনায় নির্মিত ‘জ্যাকপট’-এর প্রেক্ষাপট গড়ে উঠেছে সীমান্ত সংলগ্ন একটি এলাকার রোমাঞ্চকর ও হাস্যরসাত্মক কিছু ঘটনাকে কেন্দ্র করে। ‘জিরা মাসুদ’ চরিত্রে শিমুল শর্মা এবং ‘ডাইল কাদের’ চরিত্রে শরাফ আহমেদ জীবনের অনবদ্য রসায়ন দর্শকদের দারুণ বিনোদন দিচ্ছে।

মূলত চোরাকারবারি, স্থানীয় রাজনীতি এবং অনাকাঙ্ক্ষিতভাবে প্রাপ্ত এক বিশাল অংকের টাকাকে কেন্দ্র করে নাটকের কাহিনী এগিয়েছে। ঘটনার পরিক্রমায় মাসুদ, কাদের এবং স্থানীয় পুলিশের মধ্যে এক রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়, যা দর্শকদের শেষ পর্যন্ত পর্দায় ধরে রাখতে সক্ষম হয়েছে।

নাটকটির সফলতা ও নির্মাণ নিয়ে পরিচালক মাজিদুল ইসলাম স্বাধীন বলেন, “জীবন ভাই ও শিমুলকে নিয়ে কাজ করাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তারা দুজনেই অত্যন্ত মেধাবী এবং পর্দার বাইরে তাদের বন্ধুত্বই ক্যামেরার সামনে চমৎকার রসায়ন তৈরি করেছে। দর্শকদের কাছ থেকে যে ইতিবাচক সাড়া পাচ্ছি, তাতে আমরা সবাই অভিভূত। জীবনের টানাপোড়েন আর ভাগ্যের চাকা ঘুরে যাওয়ার এক অদ্ভুত মিশেল এই ‘জ্যাকপট’।”

শরাফ আহমেদ জীবন এবং শিমুল শর্মা ছাড়াও এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, নিদ্রা নেহা সহ আরও অনেকে। নাটকটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন সুফিয়ান রায়হান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর