জাহানারা ইমামের দেওয়া বই নিলামে তোলেনি বাংলা একাডেমি

জাহানারা ইমামের দেওয়া বই নিলামে তোলেনি বাংলা একাডেমি
Advertisement
Advertisement

শহীদ জননী জাহানারা ইমামের দেওয়া সকল বই বিক্রির জন্য নিলামে তোলেনি, বরং ব্যবহার অযোগ্য, মানহীন ও পরিত্যক্ত বই বিক্রি করার উদ্যোগ নিয়েছে বাংলা একাডেমি। এ ধরনের কয়েক হাজার বইয়ের মধ্যে জাহানারা ইমামের দেওয়া ৫১টি বই আছে।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ব্যাখ্যা দিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আযম।

বিবৃতিতে তিনি জানান, জাহানারা ইমামের পরিবারের পক্ষ থেকে বাংলা একাডেমিতে ৩৫৯টি বই দেওয়া হয়েছিল। একাডেমির নির্দিষ্ট শেলফে এখনো ৩০৮টি বই আছে। শুধু ২০১৮ সালে তালিকা করা গ্রহণযোগ্য বইগুলো সেখানে রাখা হয়েছে।

অন্যসব বই মানহীন, ব্যবহার অযোগ্য ও পরিত্যক্ত কয়েক হাজার বইয়ের সঙ্গে একটি গুদামঘরে রাখা হয়। সেই গুদামঘর খালি করার জন্য সেখানে রাখা বই বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর