জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩
জামালপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামালপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ সময় আহত সাতজনকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের দিগপাইত ইপিজেড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন–অটোরিকশার যাত্রী রাশেদ মিয়া, চান মিয়া ও আরিফা খাতুন।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দুপুরে জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কার্ভাড ভ্যান দিগপাইত ইপিজেড এলাকায় একটি অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা শিশুসহ সাতজনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে আরও দুইজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই কাভার্ডভ্যানটিকে জব্দ করে স্থানীয়রা। তবে, চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর