জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীর জামিন

জামায়াত নেতা হত্যা মামলায় বিএনপি প্রার্থীর জামিন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের নিহতের ঘটনায় করা হত্যা মামলায় শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ জনের জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।

শুনানি নিয়ে সোমবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আসামিদের ছয় সপ্তাহের আগাম জামিন দেওয়া হয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমের নিহতের ঘটনায় করা হত্যা মামলায় প্রধান আসামি শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হকসহ ৪০ আসামি ১ ফেব্রুয়ারি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সোমবার হাইকোর্টে এ আবেদনের ওপরে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ২৮ জানুয়ারি বিকালে ঝিনাইগাতী মিনি স্টেডিয়ামে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রার্থীদের ইশতেহার পাঠ অনুষ্ঠানে সামনের সারিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি শান্ত হলেও সন্ধ্যার আগে জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল নিজের নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে এগোতে চাইলে প্রশাসনের বাধার মুখে পড়েন।

এ সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত রেজাউলকে ময়মনসিংহে নেওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ৩০ জানুয়ারি ঝিনাইগাতী থানায় ৭৩৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত মাওলানা রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করে ও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad