জাপানি প্রতিরোধ ভেঙে দ্বিতীয়র্ধে ডাচদের দাপুটে প্রত্যাবর্তন

জাপানি প্রতিরোধ ভেঙে দ্বিতীয়র্ধে ডাচদের দাপুটে প্রত্যাবর্তন
জাপান-নেদারল্যান্ড ম্যাচে দুই দল লড়েছে সমানতালে। ছবি: এএফপি/বাসস
Advertisement
Advertisement

প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়মার্ধে দারুণভাবে জমে উঠেছে জাপান ও নেদারল্যান্ডসের মধ্যকার ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। খেলার ৫১ থেকে ৬৪–এই ১৩ মিনিটের ব্যবধানে ম্যাচে এসেছে মোট তিনটি গোল। শেষ পর্যন্ত ৬৪ মিনিটে ক্রিসেনসিও সামারভিলের গোলে নেদারল্যান্ডস ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।

এর আগে, ম্যাচের ৫১ মিনিটে ডান প্রান্ত থেকে আসা ক্রসে দারুণ এক হেডে গোল করে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। বলটি পোস্টে লেগে জালে জড়ায়। দেশের হয়ে বড় কোনো টুর্নামেন্টে এটি ফন ডাইকের প্রথম গোল।

তবে পিছিয়ে পড়ার মাত্র ৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় জাপান। ৫৭ মিনিটে বাম প্রান্ত দিয়ে গড়া এক আক্রমণ থেকে জাপানের হয়ে গোলটি করেন মিডফিল্ডার কেইতো নাকামুরা। এরপর ৬৪ মিনিটে সামারভিল গোল করলে ডাচরা পুনরায় লিডের দেখা পায়।

এর আগে, আক্রমণ ও পাল্টা আক্রমণের পরও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়েছিল। প্রথমার্ধে নেদারল্যান্ডস ৬৯ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে জাপানের গোলপোস্ট লক্ষ্য করে তিনটি শট নিলেও জাপানি রক্ষণভাগ ও গোলরক্ষক জিওন সুজুকি তা প্রতিহত করেন। বিশেষ করে খেলার ৩৪তম মিনিটে ডাচ ফরোয়ার্ড ডনিয়েল ম্যালেনের একটি হেডসহ বিরতিতে যাওয়ার আগে নিশ্চিত তিনটি আক্রমণ রুখে দেন সুজুকি। অন্যদিকে, জাপান প্রথমার্ধে ডাচদের গোলপোস্টে কোনো শট নিতে পারেনি।

আরও পড়ুন

এই ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নেদারল্যান্ডসের শুরুর একাদশে ডাচ শীর্ষ লিগের কোনো খেলোয়াড়কে রাখা হয়নি। বিপরীতে, জাপানের শুরুর একাদশে দেশটির ঘরোয়া শীর্ষ লিগে খেলা দুই ফুটবলার আয়াসে উয়েদা ও সুয়োশি ওয়াতানাবে উপস্থিত ছিলেন।

লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে নিজের ৬৬তম ম্যাচ খেলছেন। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা ফুটবলারদের মধ্যে চলতি মৌসুমে এটি কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

এর আগের ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ক্যারিবীয় অঞ্চলের দল কুরাসাও জার্মানির কাছে ৭-১ ব্যবধানে পরাজিত হলেও বিশ্বমঞ্চে নিজেদের প্রথম ম্যাচেই গোল করার রেকর্ড গড়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad