জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে যে অবস্থায় রয়েছে, তাতে জাতীয় নির্বাচন পরিচালনায় কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।

তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বৈঠকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, চুরি-ছিনতাই এবং মাদক নিয়ন্ত্রণসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে মেলানো ঠিক হবে না। ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে এরকম হবে না, এটি একটি মডেল নির্বাচন। অনেক বছর পর এমন একটি নির্বাচন হচ্ছে, এটি অবশ্যই একটি মডেল হবে। আমরা আশা করি, নির্বাচনটি ভালোভাবে সম্পন্ন হবে।’

আরও পড়ুন

জাতীয় নির্বাচন বিষয়ে আরও বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেছি। কীভাবে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে এবং আমাদের গাইডলাইন অনুযায়ী সবাই যেন প্রস্তুতি নেয়, তা নিশ্চিত করা হবে। পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করেছে।’

মাদক প্রসঙ্গে তিনি বলেন, ‘মাদক আমাদের সমাজের বড় শত্রু। এটি ভবিষ্যৎ প্রজন্মকে নষ্ট করে দেবে যদি আমরা সবাই এটিকে দমন না করি। এজন্য আমি সবার সহযোগিতা চাই।’

মায়ানমার সীমান্তে চোরাচালান রোধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আরাকান আর্মি বাংলাদেশ সীমান্তবর্তী তাদের পুরো বর্ডার দখল করে রেখেছে। তাদের প্রধান আয় মাদক থেকে আসে, তবে বর্তমানে কিছুটা কৃষির দিকে পরিবর্তন হয়েছে। মায়ানমার সীমান্তে প্রচুর পরিমাণ ইয়াবা উদ্ধার হচ্ছে।’

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad