জমি নিয়ে বিরোধে হামলায় ব্যবসায়ীর মৃত্যু

জমি নিয়ে বিরোধে হামলায় ব্যবসায়ীর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আহত হয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫)।

সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত আবুল কাসেম পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার বাসিন্দা।

নিহতের পরিবারের সদস্যরা জানান, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকালে নিজের জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন।

এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন

চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে আবুল কাসেমের মৃত্যু হয়। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পূর্বে দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর