ছাত্রশক্তির সাইফুল্লাহ’র বাড়িতে আগুন

ছাত্রশক্তির সাইফুল্লাহ’র বাড়িতে আগুন
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের সমাজসেবা সম্পাদক সাইফুল্লাহ লিখেছেন, ‘ইন্না–লিল্লাহ, সন্ত্রাসীরা আমার বাড়িতে হামলা ও আগুন দিয়েছে। আম্মা ফোন দিয়ে কান্নাকাটি করতেছে।’

তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। এর আগে গত ৮ মার্চ রাতে ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয়। সেসময় তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ছাত্রশক্তির নেতা সাইফুল্লাহ। সেসময় পোস্টে তিনি লিখেন , ‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি। শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি। লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।’

জাতীয় ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে মারধর করেন বলে অভিযোগ তুলেছিলেন রাহিদ। তারপরই এমন ঘটনা ঘটল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad