চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন
ছবি: টাইমস
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গায় টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সূর্যের প্রখরতা ও গরমের কারণে অসহায় হয়ে পড়েছেন খোলা আকাশের নিচে কাজ করা রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণশ্রমিক ও দিনমজুররা। এ ছাড়া দিনের বেশিরভাগ সময় প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি সেলসিয়া। বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৫৮ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সূর্যের প্রখরতা আর ভ্যাপসা গরমের কারণে মানুষ অসহায় হয়ে পড়ছে। দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস। বৃষ্টি না হওয়া পর্যন্ত ভ্যাপসা গরম কমবে না।

তিনি আরও জানান, অতিরিক্ত গরমের কারণে ১১টার পর থেকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়াই ভালো। গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূর্যের প্রখরতার কারণে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে মানুষের উপস্থিতি কমে আসছে। অনেকে ছায়া শীতল স্থানে বসে বিশ্রাম নিচ্ছেন। টানা কয়েকদিনের গরমে অতিষ্ঠ মানুষ।

গরমে তৃষ্ণার্ত মানুষের জন্য রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি স্যালাইন বিতরণ করা হচ্ছে শহরের বিভিন্ন স্থানে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর