চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সামিয়া আক্তার (৫) নামে এক শিশু ট্রলির ধাক্কায় নিহত হয়েছে।

সোমবার উপজেলার হাসাদাহ ইউনিয়নের মাধবপুর গ্রামে আনুমানিক দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া মাধবপুর গ্রামের শাহজান আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সামিয়া এদিন নিজ বাড়ি থেকে দৌঁড়ে রাস্তা পার হচ্ছিল।

আরও পড়ুন

এ সময় দ্রুতগামী একটি ট্রলির সাথে ধাক্কা লাগে তার। এতে সে মারাত্মকভাবে আহত হয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে জীবননগর থানা পুলিশ উপস্থিত হয়েছে।

জীবননগর থানায় একটি সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর