চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

চীনে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রন্ত্রী খলিলুর রহমান | ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

তিনদিনের রাষ্ট্রীয় সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। চীনের আমন্ত্রণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বেইজিং সফর করবেন তিনি।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে মতবিনিময় করবেন দুই মন্ত্রী।

আরও পড়ুন

এ ছাড়া দুই দেশের উন্নয়ন নীতি ও কৌশলগত অগ্রাধিকারগুলোর সম্ভাব্য সমন্বয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী চীনা গণরাজনৈতিক পরামর্শ সম্মেলনের সভাপতি ওয়াং হুনিংয়ের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং তার সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে আরও থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর