চাকসু নির্বাচন: ২৩২ মনোনয়ন জমা পড়েনি

চাকসু নির্বাচন: ২৩২ মনোনয়ন জমা পড়েনি
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেননি ২৩২ প্রার্থী।

গত রোববার মনোনয়পত্র বিতরণ শুরু হওয়ার পর তা চলে বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ সময়ে চাকসুতে ৫২৮টি ও হল সংসদে ৬৩৪টিসহ মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত নির্ধারণ করে নির্বাচন কমিশন। শেষ দিনে চাকসুতে ৪২৯টি ও হল সংসদে ৫০১টিসহ মোট মনোনয়নপত্র জমা পড়ে ৯৩০টি। বাকি ২৩২ প্রার্থী মনোনয়পত্র জমা দেননি ।

দীর্ঘ ৩৫ বছর পর ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকসু নির্বাচন। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। রাজনৈতিক অস্থিরতা ও নানা জটিলতার কারণে এরপর আর নির্বাচন আয়োজন করা হয়নি। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এবার রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তালিকায় মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

আরও পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল রয়েছে; এর মধ্যে পাঁচটি হল ছাত্রীদের এবং বাকি ১০টি হল ছাত্রদের জন্য।

তফসিল অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমার শেষ দিনের পর ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ২৩ সেপ্টেম্বর। ২৪ সেপ্টেম্বর প্রার্থিতা নিয়ে আপত্তি নিষ্পত্তি শেষে ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকে নির্বাচনের আগের দিন পর্যন্ত প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচার করতে পারবেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর