চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৬৯ শিক্ষার্থী

চাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে মনোনয়ন নিলেন ১৬৯ শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে মোট ১৬৯ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, হল সংসদে ৭২ জন মনোনয়ন নিয়েছেন। যার মধ্যে ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন।

বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

এর আগে রোববার সকাল থেকে চাকসু ভবনে অবস্থিত নির্বাচন কমিশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিতরণ প্রক্রিয়া শুরু হয়। আগামী বুধবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।

আরও পড়ুন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নতুন এক হাজার ৭৬৮ শিক্ষার্থীসহ চাকসুর মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেল রয়েছে; এর মধ্যে পাঁচটি ছাত্রীদের এবং বাকি ১০টি হল ছাত্রদের জন্য।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়ম অনুযায়ী প্রতিবছর নির্বাচন হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার নির্বাচন হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। পরবর্তীতে সংঘর্ষ ও অনুকূল পরিবেশ না থাকায় আর নির্বাচন হয়নি।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad