চবির শাটলে পাথর নিক্ষেপ, রক্তাক্ত এক নারী শিক্ষার্থী

চবির শাটলে পাথর নিক্ষেপ, রক্তাক্ত এক নারী শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া
Advertisement
Advertisement

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন। আহত ইমু মনি জ্যোতি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নগরের ষোলশহর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাসমুখী শাটল ট্রেনে উঠেছিলেন ইমু। বেলা সাড়ে ১১টার দিকে ট্রেনটি ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছলে হঠাৎ বাইরে থেকে একটি পাথর এসে তার নাকে লাগে। এতে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে যায়।

ঘটনার পর শাটল ট্রেনে থাকা সহপাঠীরা দ্রুত রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে ট্রেনটি ক্যাম্পাসে পৌঁছলে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন

ইমুর সঙ্গে থাকা সহপাঠী আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী তাওহীদুল ইসলাম বলেন, ‘ইমুর ঠোঁটের ওপরের দিকে চারটি সেলাই লেগেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নেওয়া হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘সাড়ে ১২টার দিকে একজন ছাত্রীকে আনা হয়েছিল। পাথর লাগার কারণে তার নাকের নিচ থেকে ঠোঁট পর্যন্ত কেটে গেছে। ক্ষতটি তুলনামূলকভাবে গভীর হওয়ায় আমরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

শাটল ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাঈদ বিন কামাল চৌধুরী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad