চট্টগ্রামে ২ হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রামে ২ হত্যা মামলায় ডেভিড ইমন ৭ দিনের রিমান্ডে
মোবারক হোসেন ইমন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

চট্টগ্রামের আলোচিত দুটি হত্যা মামলায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে বাকলিয়া থানার একটি হত্যা মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়। পরে দুই মামলায় তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলায় ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলাটিতে জিজ্ঞাসাবাদের জন্য তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

এ ছাড়া বায়েজিদ বোস্তামী থানার শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে চট্টগ্রাম মহানগরীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad