চট্টগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

চট্টগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক
পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

রবিবার বেলা ১১টার দিকে ওই এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে এই ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাম্যান পারভেজ রহমান।

গুরুতর আহত সাংবাদিক হোসাইন জিয়াদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ চট্টগ্রামে কর্মরর্ত সাংবাদিকরা।

আরও পড়ুন

চমেক হাসপাতালের ক্যাজুয়াল্টি ওয়ার্ডের চিকিৎসক উপল চৌধুরী টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হোসেন জিয়াদের অবস্থা গুরুতর। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিউরো সার্জারি বিভাগে পাঠানো হয়েছে।’

পাশাপাশি অন্য আহত পারভেজের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে।

আহত সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তারই সংবাদ সংগ্রহ করতে রোববার সকালে জঙ্গল সলিমপুরে যান তারা। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়। লাঠিসোঁটা ও গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি পেটানো হয়। এতে জিয়াদের মাথা ফেটে যায়।

এমনকি হামলাকারীরা দুই সাংবাদিকের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়, ভাঙচুর করে সঙ্গে থাকা এখন টিভির ক্যামেরাও।

এই বিষয়ে জানতে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিয়ান লাবিব ও সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমানকে একাধিকবার টেলিফোন করলেও তারা ধরেননি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad