চট্টগ্রামে রানওয়ে থেকে দু’ঘন্টা পর সরলো মদিনা ফেরত বিমান

চট্টগ্রামে রানওয়ে থেকে দু’ঘন্টা পর সরলো মদিনা ফেরত বিমান
শাহ আমানত বিমানবন্দরে আটকে পড়া বিমান। ছবি: ইউএনবি
Advertisement
Advertisement

সৌদি আরব থেকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। এতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ১৩৮ ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয়।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন। বলেন, আজ সকালে অবতরণের পর রানওয়ে-২৩ প্রান্তে গিয়ে ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমে যায় এবং আর চলতে পারে না।

‘এরপর বেলা ১১টা ২০ মিনিটে বিমানটিকে টাগকারের মাধ্যমে রানওয়ে থেকে সরিয়ে অ্যাপ্রোনে নেওয়া হয়।’

তিনি আরও জানান, এ ঘটনায় রানওয়ে সাময়িক বন্ধ থাকলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ফ্লাইটে থাকা সব হজযাত্রী নিরাপদেই ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad