চট্টগ্রামে বাড়তি ডিমের দাম, কিছুটা স্বস্তি মুরগিতে

চট্টগ্রামে বাড়তি ডিমের দাম, কিছুটা স্বস্তি মুরগিতে
Advertisement
Advertisement

চট্টগ্রামে টানা দুই সপ্তাহ ধরে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম। হঠাৎ এই মূল্যবৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ভোগান্তিতে পড়লেও সপ্তাহের ব্যবধানে মুরগির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে সবজির বাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে।

সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি ডজন ডিম ১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও ছিল ১১০ টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজারে কৃত্রিম কারসাজি এবং মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী।

ছবি: জাকির হোসেন/টাইমস

অন্যদিকে, মুরগির বাজারে দাম কিছুটা কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বর্তমানে ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারে পুরোপুরি স্বস্তি না ফিরলেও কিছু পণ্যের দাম কমেছে। গত সপ্তাহে ৭০ টাকা কেজিতে বিক্রি হওয়া টমেটো এখন ৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

এ ছাড়া, শসা ও ধনেপাতা ৬০ টাকা এবং কাঁচামরিচ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজির মধ্যে ফুলকপি ৪৫ থেকে ৫০ টাকা, বাঁধাকপি ৩০, গাজর ৪০ এবং মুলা ৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে ঢেঁড়শ ১২০ টাকা এবং বরবটি ১০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় তা সাধারণের নাগালের বাইরে রয়েছে।

ছবি: জাকির হোসেন/টাইমস

মাছের বাজারে দরের তেমন পরিবর্তন হয়নি। বাজারে লইট্যা মাছ ২০০ টাকা, কোরাল ৭০০ থেকে ৯০০ এবং চিংড়ি আকারভেদে ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া, চাষের রুই-কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad