চট্টগ্রামে ডাম্প ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

চট্টগ্রামে ডাম্প ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
Advertisement
Advertisement

চট্টগ্রামে ডাম্প ট্রাকের ধাক্কায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুবিনুল ইসলাম নয়ন (২৮)।

নয়ন কক্সবাজারের চকরিয়া উপজেলার বুড়িপুকুর গ্রামের বাসিন্দা ও নুরুল আমিনের ছেলে। সিএমপিতে কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন নয়ন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টা ৪৫ মিনিটে দামপাড়া পুলিশ লাইন্সের রিজার্ভ ব্যারাক থেকে কোতোয়ালি থানার উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নয়ন। পথে কদমতলী পৌঁছালে চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্প ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশীদ বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়েছে। পরে গাড়ির হেলপারকে আটক করা হয়।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad