ঘুমন্ত মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস

ঘুমন্ত মানুষের বসতবাড়িতে ঢুকে পড়ল মাদকবহনকারী মাইক্রোবাস
Advertisement
Advertisement

মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী তেরঘরিয়া গ্রামে ঘুমন্ত মানুষের বাড়িতে ঢুকে পড়ল মাইক্রোবাস। এতে ঘরের দেওয়াল চাপায় আহত হয়েছেন আরশাদ আলী নামের এক ব্যক্তি।

ঘটনাস্থল থেকে দেড় কেজি গাঁজাসহ অনিক হোসেন বিপ্লব নামের এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। বুধবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছে, তেরঘরিয়া গ্রামের সড়কের পাশে আরশাদ আলীর বাড়ি। ভোরে বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে যায়। এতে বাড়ির ইটের দেয়াল ভেঙে পড়ে বাড়ির মালিক আরশাদ আলী আহত হন। মাইক্রোবাসটি বাড়ির দেওয়ালে ধাক্কা দিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে। এ সময় মাইক্রোবাসে গাঁজা থাকায় স্থানীয়রা মাইক্রোবাস চালক অনিক হোসেন বিপ্লবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

মেহেরপুর সদর থানার রামদাসপুর পুলিশ ক্যাম্পের এসআই অনুপ কুমার দাস জানান, সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দ্রুত গতিতে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাড়িতে ঢুকে পড়ে। গাজা ও মাইক্রোবাসসহ বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক পাচারের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হবে। ‌

এই ঘটনার সাথে আর কারা জড়িত পুলিশ তাও খুঁজে বের করার চেষ্টা করছে বলে জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর