গৌরীর প্রেমে বিভোর আমির

গৌরীর প্রেমে বিভোর আমির
বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বলিউড অভিনেতা আমির খান ৬০ বছরে পা দিয়েছেন। আর এ সময়েই প্রকাশ্যে এনেছেন নতুন সম্পর্ক, এক অন্যরকম প্রেমের গল্প। মুম্বাইয়ে নিজ বাড়িতে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটেরকে পরিচয় করিয়ে দিয়েছেন দুই তারকা বন্ধু শাহরুখ খান ও সালামান খানের সঙ্গেও।

এ বয়সের প্রেম সম্পর্কে আমির সাংবাদিকদের বলেছেন, ‘এমন কাউকে খুঁজছিলাম, যার সঙ্গে থেকে একটু শান্তি খুঁজে পাওয়া যায়। ঠিক সেই সময়েই গৌরীর সঙ্গে দেখা। আমরা একে অপরের প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেড় বছর ধরে আমরা একসঙ্গে আছি।’
‘এখন আর লুকোচুরির কিছু নেই। কাল যদি গৌরীর সঙ্গে কোথায় কফি খেতে যাই, আপনারাও আমাদের সঙ্গে আসতে পারেন। ’

আর গৌরীও জানিয়েছেন, কেন আমিরকে তার ভালো লেগেছে। তিনি বলেন, ‘একজন ভদ্র, নরম মনের যত্নশীল মানুষকে চাইতাম আমি।’

গৌরীর সঙ্গে বিয়ে নিয়ে আমির খান বলেন, ‘আমি জানি না ৬০ বছর বয়সে বিয়ে করাটা শোভা পায় কী না। তবে গৌরীকে নিয়ে আমার বাচ্চারা খুশি। এবং আমি ভাগ্যবান যে আমার সাবেক স্ত্রীদের সঙ্গে গৌরীর ভালো সম্পর্ক দাঁড়িয়েছে। ’

আরও পড়ুন

বর্তমানে আমিরের প্রযোজনা সংস্থাতেই কর্মরত তার নতুন প্রেমিকা গৌরী। গত ১৪ মার্চ নিজের ৬০ তম জন্মদিনের বিশেষ চমক হিসেবে তিনি সবাইকে পরিচয় করিয়ে দেন নতুন প্রেমিকার সঙ্গে।

জানা গেছে, এই জুটির প্রথম সাক্ষাৎ হয়েছিল ২৫ বছর আগে। তারপরে আর যোগাযোগ ছিল না। তবে দুই বছর আগে আবারও দেখা হয় দু’জনের।

আমির প্রথম বিয়ে করেছিলেন ১৯৮৬ সালে রীনা দত্তকে, তখনো তিনি অভিনয়ে আসেননি। ওই সংসারে আমিরের দুই ছেলে মেয়ে ইরা খান ও জুনাইদ খান। ২০০২ সালের ডিসেম্বরে আমির-রীনার বিবাহবিচ্ছেদ হয়। এরপর ২০০৫ সালে চিত্রপরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির খান। এই দম্পতির ছেলে আজাদ খান। ২০২১ সালের জুলাইয়ে আনুষ্ঠানিক এক বিবৃতিতে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দেন। আমির-গৌরীর সম্পর্ক এখন প্রেমেই সীমাবদ্ধ থাকবে, নাকি বিয়েতে গড়াবে তা স্পষ্ট করেননি কেউ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর