গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মুকসুদপুর থানা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গোপালগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার নিশিতলা এলাকায় মঙ্গলবার বিকালে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম রাফসান (১৬)। সে মুকসুদপুর উপজেলা সদরের মো. জাহিদুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানিয়েছে, দুপুরে পারিবারিক কাজে মোটরসাইকেলে নিশিতলা এলাকায় যায় রাফসান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা আছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর