ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেপ্তার
জব্দ করা কষ্টিপাথরের মূর্তি। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঠাকুরগাঁওয়ে কোটি টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানার শুখানপুকুরী ইউনিয়নের লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে মূর্তিটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার কষ্টিপাথরের মূর্তি পাচারকারী লাল মিয়া। ছবি: টাইমস

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১৩-এর রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করে। এ সময় বাড়ির মালিক লাল মিয়াকে (৬০) গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে এবং জব্দ করা মূর্তিটি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর