গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ

গাজীপুরে কারখানায় মেশিন বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ফটো
Advertisement
Advertisement

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ রবিউল ইসলাম (২৩) ও বাবুল মিয়াকে (১৮) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

কারখানার শ্রমিকেরা জানিয়েছেন, প্লাস্টিকের পানির ট্যাঙ্ক তৈরি কাজ করছিল শ্রমিকেরা। এক পর্যায়ে বিকালের দিকে মেশিনে অতিরিক্ত গরম হওয়ায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে আগুন ধরে যায়।

এ সময় আশপাশের অন্য শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দুই শ্রমিক দগ্ধ হন। পরে তাদের দ্রুত উদ্ধার করে সফিপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

দগ্ধ বাবুল মিয়া জানান, তারা কারখানায় পানির ট্যাংক তৈরির কাজ করছিলেন। হঠাৎ ইলেকট্রিক অটোমেশিনে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন কাঁচামাল সংরক্ষণাগারে ছড়িয়ে পড়ে।

এ সময় প্লাস্টিকের ট্যাংক তৈরির কাঁচামালের ট্যাংকটি বিস্ফোরিত হলে দুজনই দগ্ধ হন।

ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক জানান, বাবুলের শরীরের ৮৫ শতাংশ এবং রবিউলের শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে। দুজনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস কর্মকর্তা মনির হোসেন জানান, ফায়ার সার্ভিস আসার আগে আগুন নিয়ন্ত্রণ আসে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad