হাসনাতের ওপর হামলায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট দুইজন গ্রেপ্তার

হাসনাতের ওপর হামলায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট দুইজন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর গাড়ি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হয়েছে। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহর ওপর রোববারের হামলার ঘটনায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট দুইজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ ।

এ দিন রাতে গ্রেপ্তাররা হলেন স্থানীয় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা নিজামউদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুদ আহমেদ দিপু।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক মুখপাত্র জানান, “তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।”

জানা যায়, রোববার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা এলাকায় একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসনাত আবদুল্লাহর ওপর হামলা চালায়। এনসিপির জ্যেষ্ঠ নেতা আব্দুল হান্নান মাসুদ তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে ঘটনাটি প্রকাশ করেন এবং কাছাকাছি থাকা দলের কর্মীদের দ্রুত সেখানে পৌঁছানোর আহ্বান জানান।

আরও পড়ুন

তিনি লেখেন, ‘হাসনাত আবদুল্লাহর গাড়ির ওপর গাজীপুরের চান্দনায় হামলা হয়েছে। আশপাশে কেউ থাকলে দয়া করে এগিয়ে আসুন।’

উত্তরাঞ্চলের এনসিপি প্রধান সমন্বয়কারী সারজিস আলম জানান, ১০ থেকে ১২ জন ব্যক্তি এ হামলা চালায়। ‘গাড়ির জানালা ভেঙে ফেলা হয়েছে, হাসনাত ভাইয়ের হাতে রক্ত ঝরছিল,’ নিজের পোস্টে লেখেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা পরে হাসনাতকে  গাছা থানার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কাছে দেখতে পান। জিএমপির (দক্ষিণ) উপ কমিশনার নাসির উদ্দিন জানান, তিনি প্রাথমিক খবর পাওয়ার পর ঘটনাস্থলে যাচ্ছেন।

হামলার নিন্দা জানিয়ে এবং দ্রুত বিচার দাবি করে এনসিপির ঢাকা মহানগর কমিটি রোববার রাতে  বিক্ষোভ কর্মসূচি পালন করে ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad