গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ভাঙারি ব্যবসায়ী নিহত
Advertisement
Advertisement

গাইবান্ধা সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সাগর মিয়া (২৬) নামে এক ভাঙারি ব্যবসায়ী নিহত হয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা এলাকার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া সদর উপজেলার খোলাহাটি নিউ ব্রিজ রোড এলাকার মান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, সাগর মিয়া ভ্যানে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর