গাইইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে লিপি বেগম (৪৫) এক নারী আত্মহত্যা করছেন।
সোমবার সকালে মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকার গাইবান্ধা-বগুড়া রেললাইন রোডে এ ঘটনা ঘটে।
লিপি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার কুনতাড়াই ভেড়ামারা গ্রামে জিল্লুর রহমান স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা পদ্মরাগ ট্রেনটি জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।


