গাইবান্ধায় ইয়াবা সেবন করায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

গাইবান্ধায় ইয়াবা সেবন করায় যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩
ফুলছড়িতে ৬৫ পিস ইয়াবা পাওয়ায় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবা সেবন করার সময় যুবদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা।

এর আগে, সোমবার রাতে উপজেলার দক্ষিণ কাঠুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকার বাসিন্দা ও উদাখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ওরফে মহির মিয়া (৪০), একই এলাকার জ্যোতিষ চন্দ্র (৩৫) এবং বারেক মিয়া (৪৫)।

আরও পড়ুন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ কাঠুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই তিনজনকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তারা ইয়াবা সেবন করছিলেন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক বলেন, সংগঠনের কোনো নেতা-কর্মী যদি মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ওসি দুরুল হোদা বলেন, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad