গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে। বুধবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে গলাচিপা পৌরসভার সরকারি কলেজ রোড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গলাচিপা পৌর শহরের শ্যামলীব্যাগ এলাকার মো. জব্বার হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার এবং একই এলাকার আবু মিয়ার ছেলে মো. ফয়সাল।

আহতরা হলেন অটোরিকশাচালক মো. ইমরান হোসেন, যাত্রী মো. সোহরাব হাওলাদার ও মো. ফরিদ হাওলাদার। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালিকাপুর থেকে গলাচিপার দিকে আসা দ্রুতগতির মোটরসাইকেলটির সঙ্গে রাস্তা পার হতে যাওয়া একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফয়সালের মৃত্যু হয়।

ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দুর্ঘটনায় দুইজন মারা গেছেন। আহত অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর