খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক
রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৭ দিনব্যাপী শোক পালন করবে বিএনপি। এই সময়ে কেন্দ্রীয় কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে।

মঙ্গলবার সকালে ঢাকার গুলশানের এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, খালেদা জিয়ার জন্য বিএনপি ৭ দিনব্যাপী শোক পালন করবে। এসময়ে নয়পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। সকল নেতাকর্মীরা ৭ দিন কালো ব্যাজ ধারণ করবে। ৭ দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তাছাড়া গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়সহ সবগুলো জেলা দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।

খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময় পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস আমাদের ফোন করেছিলেন। উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। বেলা সাড়ে ১২টায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তারপর জানাজা ও দােফনের সময় জানানো হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর