নারী শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ ‘অদম্য নারী’র মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে।
রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাদীর পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কার নেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হয়।


