খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করলেন সেনাপ্রধান

খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করলেন সেনাপ্রধান
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি সঙ্কট নিরসনে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির সংকট নিরসনের ব্যবস্থা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। উপজেলার রেজা মনিপাড়া ও কারিগরপাড়ার দুটি গ্রামের মোট ১১৭টি পরিবার এ সুবিধা পাচ্ছে।

বৃহস্পতিবার সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাছান মাহমুদ।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তার পাশাপাশি পাহাড়ে বসবাসরত মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাপ্রধান চলতি বছরের ২৯ মার্চ খাগড়াছড়ি জোনের আওতাধীন রেজামনিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।’

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি সংকট নিরসনে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। ছবি: টাইমস

‘আর্মি ক্যাম্প পরিদর্শনকালে এলাকার প্রাক্তন মেম্বার ও কারবারিদের সঙ্গে মতবিনিময় করেন সেনাপ্রধান। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনা করেন এবং বিশুদ্ধ খাবার পানি সরবরাহের প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।’

এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার মো. আরেফিনসহ খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও জোনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর